খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের এক সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি উপজেলার কবাখালী ইউনিয়নের তারা বুনিয়া এলাকার বিনন্দ মোহন চাকমার ছেলে সুজন চাকমা (৪৫)। গতকাল এ তথ্য নিশ্চিত করে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার মেরুং ইউনিয়নের গুলছড়ি এলাকার কেয়াংঘর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় যৌথবাহিনী তাকে তল্লাশি করে একটি দেশী অস্ত্র ও দুই রাউন্ড লেড কার্তুজ উদ্ধার করে। দীঘিনালা থানার ওসি নুরুল হক বলেন, যৌথবাহিনীর অভিযানের মাধ্যমে সুজন চাকমাকে অস্ত্রসহ আটক করা হয়।