টাঙ্গাইলের ঘাটাইলে শামীম (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার সকালে স্থানীয়দের সহযোগিতায় উপজেলার ঝড়কা বাজারের দক্ষিণে কাইতকাই গ্রামের ঈদগাহ মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

শামীম পাশের ভানিকাত্রা গ্রামের আব্দুল করিমের ছেলে।

জানা গেছে, গেল বৃহস্পাতিবার রাতের খাবার খেয়ে শামীম মোবাইল নিয়ে বাজারের দিকে আসে। তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরের দিন সকালে তার লাশ উদ্ধার হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।