গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সুফিয়া আক্তার। তিনি উপজেলার হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষাক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলাপর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুজ্জামান ও সদস্য সচিব ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
সুফিয়া আক্তার বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুপ্রেরণা ও সহযোগিতায় আমার এ অর্জন সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কাশিয়ানীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সুফিয়া আক্তার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সুফিয়া আক্তার। তিনি উপজেলার হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। শিক্ষার মান নিশ্চিতকরণ...



