পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জরুরি, প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেয়েছেন বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের সিনিয়র প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, সরকারি সাধারণ বিশ^বিদ্যালয় শাখার পাঠানো চিঠির আলোকে বিশ^বিদ্যালয়ের ডিন কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক নিয়মিত ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের সিনিয়র প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন এ দায়িত্ব পালন করবেন। বুধবার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়। বিশ^বিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।



