রাজৈর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৌলভীবাড়ি এলাকার ১১টি পরিবারের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা না থাকায় দুর্ভোগে রয়েছেন। তারা রাস্তার দাবিতে গত শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাড়ির মৃরব্বি হারেস মৌলভী। তারা জানান, তাদের বাড়িতে ঢুকতে অন্যের বাড়ির উপর দিয়ে যেতে হয়। বৃষ্টি হলে শিশুরা স্কুলে যেতে পারছে না। মুরব্বিরা মসজিদে যেতে পারছেন না। পৌর এলাকার বাসিন্দা হয়েও তারা নাগরিক সুবিধা পাচ্ছেন না। তাই তাদের একটি দাবি বাড়ি ঢোকার একটি রাস্তা নির্মাণ করা। পৌরসভা প্রসাশকের কাছে তা বাস্তবায়নের জোর দাবি জানান।