কুমিল্লার দেবিদ্বার উপজেলা ও পৌরসভা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে ও পৌর শাখার আমির ফেরদৌস আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ।
মতনিবিনময় সভায় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা জামায়াতের নায়েবে আমির গোলাম মোস্তফা সরকার, সেক্রেটারি রহুল আমিন খান, পৌরসভা সেক্রেটারি কারি ওয়ালি উল্লাহ সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সানাউল্লাহ রাসেল, উপজেলা সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কালের কণ্ঠের এবিএম আতিকুর রহমান বাসার, নয়া দিগন্তের ফখরুল ইসলাম সাগর, সমকালের খলিলুর রহমান বাবুল, গ্লোবাল টিভির সাইফ উদ্দিন রনি, ইনকিলাবের ফারুক হোসেন জনি, মুক্ত খবরের ভিপি ময়নাল হোসেন, কালবেলার শাহীন আলম, বিজয় টিভির এনামুল হক, রূপসী বাংলার এস এম মাসুদ রানা, আনন্দ টিভির মাহফুজুর রহমান প্রমুখ।



