বন্যার্তদের উদ্ধারে হাঁটুকে সিঁড়ি বানিয়ে দেশব্যাপী প্রশংসা কুড়ানো ও সেনা প্রধানের কাছ থেকে সম্মাননাপ্রাপ্ত সেই ভাইরাল সেনা সদস্য কাজী সুজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশালের গৌরনদী শাখার উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।
গত শুক্রবার রাতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা। মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত সেনা সদস্য কাজী সুজন, সুমন তালুকদার, মণিষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
নিজ উপজেলার সাংবাদিক সংগঠনের কাছ থেকে সম্মাননা পেয়ে সুজন সাংবাদিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



