মানিকগঞ্জের সিংগাইরে ভাষা শহীদ রফিক সেতুর দক্ষিণ পার্শ্বে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির (৫০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। অর্ধগলিত লাশটির পরনে কোনো কাপড় ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে। পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।