‘আলেমরা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিশ। আপনাদেরকে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা সকলেই দ্বীন প্রতিষ্ঠার শপথ নিয়ে একত্র হই। মহান আল্লাহ আমাদেরকে সফলকাম করবেন।’ গত সোমবার বেলা ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগ চিরিররবন্দর উপজেলা শাখার উদ্যোগে দারুল ফালাহ আলিম মাদরাসা অডিটোরিয়ামে আয়োজিত উলামা-মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও উপজেলা চেয়ারম্যান আফতাবউদ্দীন মোল্লা এ কথাগুলো বলেন।
চিরিরবন্দর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুহসীন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উলামা বিভাগের জেলা সভাপতি অধ্যক্ষ আফজালুল আনাম, বিজুল দারুল হুদা কামিল মাদরাসার মুহাদ্দিস ড. মো: এনামুল হক, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা সম্পাদক মাওলানা মাজেদুর রহমান প্রমুখ।