চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা জয়নাল আবেদীন। তিনি ময়মনসিংহ (দ:) জেলা বিএনপির সদস্য, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত শুক্রবার রাতে নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভায় চললাম রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, তৃণমূল থেকে বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হয়। এছাড়াও চলমান পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় দিকনির্দেশনা মেনে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে যোগাযোগ, মতবিনিময় ও উঠোন বৈঠকের মাধ্যমে ঘরে ঘরে কার্যক্রম পরিচালনা করতে ইউনিয়নের নেতাদেরকে আহবান জানান তিনি।
এসময় হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রফেসার গোলাম ফারুক স্বপন, থানা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক কামরুল ইসলাম বিএসসি প্রমুখ।



