পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার চুলকাটাই মাঠের মধ্যে একটি গলা কাটা (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বুধবার ১৮ সেপ্টেম্বর ভোরে কৃষক মাঠে গেলে চুলকাটাই মাঠে রাস্তার পাশে গলা কাটা লাশ দেখতে পান। পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বকুল জানান, লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখি। এলাকার কেউ চিনতে পারছে না।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, অজ্ঞাত লাশ উদ্ধার করে এলাকাবাসীকে সনাক্তের জন্য দেখানো হচ্ছে। কেউ চিনতে পারছেন না। থানায় মামলা ও লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।



