সন্ত্রাস-চাঁদাবাজি ও বৈষম্য সৃষ্টিকারী ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গত মঙ্গলবার ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ করে তারা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পাহাড়ে কতিপয় গোষ্ঠী নিজেদের ‘আদিবাসী’ দাবি করে পার্বত্য বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালি জনগোষ্ঠী চরমভাবে শোষিত ও নির্যাতিত হচ্ছে। পাহাড়ি সন্ত্রাসীদের সন্ত্রাস-চাঁদাবাজিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা সভাপতি ফারুক আহমেদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জেলা ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।
এ সময় পার্বত্য চট্টগ্রাম থেকে সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিহত করার আহ্বান জানিয়ে বক্তারা বৈষম্য দূরীকরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।