কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌহিদুল ইসলাম (৪২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা দরবেশ কাটা এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তৌহিদুল ইসলাম দরবেশকাটা উত্তরপাড়া এলাকার নুর আহম্মদের ছেলে। তিনি পেশায় একজন মাদরাসা শিক্ষক ছিলেন।

চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে তা ঠিক করতে গিয়ে অসাবধানতার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তৌহিদুল। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।