গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি’র নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেলে চাঁচড়া মোড়ে অনুষ্ঠিত সমাবেশে তিন দফা দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।

দাবিগুলো হলো- গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে, পুলিশি ব্যবস্থার সংস্কার করতে হবে এবং গোপালগঞ্জের ডিসি ও এসপিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।

সমাবেশে জেলা সংগঠক মুহাম্মদ নুরুজ্জামান, আল মামুন লিখন, বায়োজিত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।