ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস ২০২৪-২০২৫ এর চতুর্থ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়ে‌ছে ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে কলেজ হল রুমে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও একই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অনুষদের অধীনে পরিচালিত ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের আয়োজনে এ ওরিয়েন্টেশন।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাক্তার রোকসানা আক্তারের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা: এম এস জাহিদ।

আরো বক্তব্য রাখেন- ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস এর সহকারী অধ্যাপক ফিদা আল শামস, ডা: সুপ্রান্ত সূত্রধর, সহকারী অধ্যাপক সাদায়েতার রহমান, সহকারী পরিচালক ইমরান আহমেদ ভেফ, মৈত্রী চক্রবর্তী, শতাব্দী দাস, সাদিয়া তাসনিম দিয়া, ডা: জাবিন চৌধুরী, হেড অব ফাইনান্স দিদার হোসেন, ডা: মুরসিদুল হাসান, সহকারী অধ্যাপক নাদেরুজ্জামান লিংকন চৌধুরী প্রমুখ।