ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মসজিদ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো: পলাশ (৩০), হেলাল মিয়া (৩৫) ও মো: কাউছার (৪৫)। পলাশ ও হেলালের বাড়ি কুমিল্লার কোতোয়ালী এলাকায় এবং কাউছারের বাড়ি পৌরসভার মসজিদ পাড়ায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুমার নামাজের পর

উপজেলার মসজিদ পাড়ার ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে একটি ব্যাগে রক্ষিত ২৮ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এসব গুলি কুমিল্লা থেকে গ্রেফতারদের মাধ্যমে আখাউড়ায় আনা হয়েছিল বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা

করছেন। তবে ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে বলেও ওসি জানিয়েছেন।