বরগুনায় বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনে ফারুক হোসেন প্যাদা সভাপতি ও ইকবাল হোসেন সোহাগ সাধারণ সম্পাদক হয়েছেন।

বুধবার (২ জুলাই) সকালে জেলা সড়ক পরিবহন বাস ও মিনিবাস মালিক সমিতির ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী এ কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে অন্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন- নির্বাহী সভাপতি মো: কামাল হোসেন, সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন, মো: এনায়েত হোসেন খান, মো: মীর শামিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মহিবুল্লাহ ছগির, সাংগঠনিক সম্পাদক মো: উজ্জ্বল খানসহ সাংগঠনিক সম্পাদক মো: গোলাম কবির, কোষাধ্যক্ষ এস আর মাসুম, দফতর সম্পাদক মো: মিজানুর রহমান।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলার জন্য লাইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন- বরগুনার মো: নাজমুল হুদা বাহাদুর, বেতাগীর মো: আকতারুজ্জামান, আমতলীর মো: লিটন মৃধা, পাথরঘাটার মো: খালিদ হোসেন জুয়েল। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো: সাইফুল ইসলাম ও মো: তানজিল খান।

এ বিষয়ে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন বাস ও মিনিবাস মালিক সমিতি একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনসেবার মান নিশ্চিত করতে আমরা সবাই মিলে কাজ করব, ইনশাআল্লাহ।’

ইকবাল হোসেন সোহাগ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।