ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪৭ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে যাকাত বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ যাকাত বিতরণ হয়।
এ সময় যাকাত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল মতিন মোল্লা।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, ‘৪৭ জনের মধ্যে একজনকে পাঁচ হাজার, দু’জনকে চার হাজার ও ৪৪ জনকে তিন হাজার টাকা করে মোট এক লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়।



