চট্টগ্রামের মিরসরাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

করোনায় মৃত্যুবরণকারী শফিউল ইসলাম (৭৫) উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি আগে থেকেই পোস্ট-অপারেটিভ জটিলতা ও কিডনি ফেইলিউর সমস্যায় ভুগছিলেন এবং মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার তার ডায়ালাইসিস করানো হয়। করোনা শনাক্ত হওয়ার পর তিনি হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।’