ঢাকার ধামরাই থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের নেতৃত্বে ধামরাই কৃষাণ কোল্ড স্টোর মোড় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে ধামরাই পৌর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেট মোড়ে সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানার বিএনপির সভাপতি তমিজউদ্দিন ও সাধারণ সম্পাদক সামছুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন- ধামরাই থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান ফরহাদ, আলীম উদ্দিন মাস্টার, যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমদ রবিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার, ফিরোজ খান বাবু ও থানা ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা ।






