ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) আসরের নামাজের পর উপজেলার বরুমচড়া রাস্তামাথা এলাকার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে আনোয়ারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

দোয়া মাহফিলে অংশ নিয়ে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ‘এই দুর্ঘটনায় কোমলমতি শিশুদের মৃত্যু আমাদের হৃদয়বিদারক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা কারো প্রতি দোষারোপ করতে চাই না, বরং এখন দরকার আহতদের উন্নত চিকিৎসা ও নিহত পরিবারের পাশে দাঁড়ানো।’

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, ভিপি মোজাম্মেল, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, সাইফুল ইসলাম, আখতার নবী চৌধুরী, মো: আলমগীর, ছাত্রদলের সাবেক নেতা মাসুদুল আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নূর, আহমদ নূর, ফরিদ উদ্দিন চৌধুরী, বজলু, মো: ইউনুস, আনিস, ইব্রাহীম, ইদ্রিচ, শরীফ মেম্বার, নাজিম, কৃষকদল নেতা ইকবাল হোসেন শিপু, শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আবু তাহের, জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবদল নেতা ফরিদুল আলম, মো: জসিম, ইসহাক, ইকবাল, আলম, আবছার, শওকত, তৌহিদ, দুলাল, এনাম, স্বেচ্ছাসেবক দল নেতা ইঞ্জিনিয়ার শহিদ, মামুন, কৃষকদল নেতা ইলিয়াস, সাবেক ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী, ইকবাল হোসেন জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে স্কুলের বহু শিক্ষার্থী হতাহত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ মর্মান্তিক ঘটনার পর সরকার মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।