কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার আহ্বায়ক মো: কামরুল হুদা বলেছেন, ‘তরুণ প্রজন্মে জনপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সাহসী ভূমিকা রাখতে হবে। এ দেশের জনগণ বিশ্বাস করে আগামীতে বিএনপিই তাদের প্রত্যাশা পূরণ করবে।’

শুক্রবার (১৬ মে) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা ইউনিয়ন বিএনপির সম্মেলন সফল করার লক্ষে সাংগঠনিক ও ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল হুদা বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে দলের প্রাণ। আওয়ামী লীগের সময়ে দলের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ভিত্তি মজবুত থাকায় ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। তারা সমাজের কাছে ঘৃণিত হয়েছে।’

চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে আয়োজিত সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত, পৌর বিএনপির আহ্বায়ক জি এম তাহের পলাশী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান মোল্লা হিরণ, নুরুন্নবী পাটোয়ারী, মীর আবদুর রহমান আলমগীর, গিয়াস উদ্দিন, রিয়াজ উদ্দিন মেম্বার, আ ন ম সলিমুল্লাহ টিপু, সদস্য এনামুল হক ছুট্টু, কাজী শাহীন রেজা, জাকারিয়া চৌধুরী যুবরাজ, মিজানুর রহমান ভুঁইয়া, ডা: মাঈন উদ্দিন মিয়াজী, ইসমাইল হোসেন, সোলায়মান চৌধুরী, তৌহিদুল্লাহ, খন্দকার আল আমিন খোকন, আবদুর রাজ্জাক, ডা: আনোয়ার হোসেন।

এ সময় বিভিন্ন উপজেলার সকল ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।