ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কিসমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১৩) ও একই গ্রামের জাহিরুল ইসলামের মেয়ে জান্নাতুন (১০)।
তাজরিন বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী ছাত্রী ও জান্নাতুন কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
জানা যায়, শনিবার দুপুরে আট শিশু বাড়ির পাশে খলিলের পুকুরে গোসল করতে যায়। এসময় জান্নাতুন ও তাজরিন পানিতে তলিয়ে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল।






