বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুস্থ ও এতিম শিক্ষার্থী এবং শহীদ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।
শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা মুন্সীগঞ্জ পৌরসভার শিল মন্দির এলাকায় আর্দশ তাহফিজুল কোরআন এতিমখানা মাদরাসায় এ খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি, মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম, ঢাকা মেডিক্যাল কলেজের সিনিয়র কনসালটেন্ট ডা: মুহাম্মদ সুজন শরিফ।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মালেক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ মোকসেদুর রহমান, মো: আক্তার হোসেন, পৌর আমির এইচ এম বাইজিদ উপস্থিত ছিলেন।






