মাদারীপুরের শিবচর উপজেলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র দ্বি-বার্ষিক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই-২০২৫) বিকেলে উপজেলার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরজানাজাত ইউনিয়ন শাখার আয়োজনে হীরা খানের বাজার প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরজানাজাত ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নূর হুসাইন নূরানীর সভাপতিত্বে এবং মাওলানা মনির হোসনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) কর্তৃক মনোনীত মাদারীপুর-১ (শিবচর) আসনে এমপি পদ প্রার্থী মাওলানা আকরাম হোসাইন (হাফিঃ)।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ'র শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সদস্য মো: ফারুক হুসাইন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আল-আমিন সিরাজী, সেক্রেটারি মনিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হুসাইন, বাংলাদেশ মুজাহিদ কমিটির চরজানাজাত ইউনিয়ন শাখা সদর হাজী আব্দুল হামেদ বেপারী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক ।

এ সময় প্রধান অতিথির বক্তব্য মাওলানা আকরাম হোসাইন বলেন- সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে রূপান্তর করতে এবং ইনসাফভিত্তিক শাসন প্রতিষ্ঠায় ইসলামি আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, সরকারের কাছে দাবি, গুম ও খুনের বিচার, আহত ব্যক্তিদের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় জনগণ সেই নির্বাচন গ্রহণ করবে না।

পরে ইসলামী যুব আন্দোলন চরজানাজাত ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করেন। এতে ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান। নতুন কমিটিতে মাওলানা নূর হুসাইন নূরানীকে সভাপতি, মুফতি আবু মুসাকে সহ-সভাপতি এবং মনির খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতারা, ইউনিয়নের ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।