জুলাই অভ্যুত্থানের নতুন শহিদ শনাক্তকরণ ও নন-গেজেটেড আহতদের অন্তর্ভুক্তি নিয়ে মাদারীপুরে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ জরুরি মিটিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা: ইয়াসমিন আক্তার।
সভায় আরো উপস্থিত ছিলেন ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার; আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম); ওহিদা শাবাব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
এছাড়াও যাচাই-বাছাই কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাসিবুল্লাহ (সাবেক সদস্য, জাতীয় নাগরিক কমিটি), ইমন হাওলাদার শুভ (সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর), এবং আবদুর রহিম (মুখ্য সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর)।
সভায় শহিদ পরিবারের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং নন-গেজেটেড আহতদের তালিকাভুক্তির পদ্ধতি ও নীতিমালা দ্রুততার সাথে চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।






