ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে আগরতলা বিএসএফ সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এ বৈঠকে অংশ নিতে ভারতে যায় ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জিয়াউর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল।
বৈঠকে বিএসএফের পক্ষে ছিলেন ত্রিপুরা রাজ্যের গকুলনগর বিএসএফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক অজয় কুমার সিংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
বৈঠকে বিএসএফের পুশইন বন্ধ রাখার উপর গুরুত্ব দেয়া হয়। এছাড়াও মাদক, পণ্য চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে আলোচনা হয়।






