মোখলেছুর রহমান, কালুখালী (রাজবাড়ী)
বিএনপিতে কোনো আওয়ামী লীগের ঠাঁই হবে না মন্তব্য করে কর্মী সমাবেশের প্রধান অতিথি বক্তব্যে মাহমুদুল হক রোজেন বলেছেন, ‘যারা আওয়ামী লীগ করেছে তাদের সাথে বিএনপির কোনো নেতাকর্মী চলাফেরাও করতে পারবে না। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের দলের নিয়মশৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাখেন।’
শনিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসেলম উদ্দিন মিঞার সভাপতিত্বে মাহমুদুল হক রোজেন বলেন, ‘দলের মধ্যে কোনো গ্রুপিং না রেখে সবাই মিলে জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন খান, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খান মো: আইনুল হাবিব, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: শওকত সরদার, বিএনপি নেতা মো: জিয়াউর রহমান জিরু, জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম (মুজাহিদ), সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সি, শাজাহান আলী মাস্টার প্রমুখ বক্তব্য দেন।



