খুলনায় বুধবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল করতে গিয়ে ১৩ জন পুলিশের হাতে আটক হয়েছে।
খুলনার লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তৌহিদুজ্জামান জানান, বুধবার দুপুরে নিজ খামার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, তাদের মধ্যে একজন দৌড়ে পালাতে গিয়ে পা ভেঙে পড়েছিল। তাকে আটক করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। অন্য ১২ জনকে থানায় আনা হয়েছে।






