দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গত এক সপ্তাহে প্রায় তিন লাখ টাকা জরিমানা আদায় করেছেন জেলা প্রশাসক কর্তৃক গঠিত ভ্রাম্যমাণ আদালত টিম।
গত ২৮ মার্চ থেকে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থ আদায় করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার ১৩টি উপজেলায় শতাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে অর্থদণ্ড ছাড়াও ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামলা দায়ের হয়েছে ২৫৯ টি।
প্রশাসন সূত্র জানান, সড়ক পরিবহন আইন ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫, দণ্ডবিধি ১৮৬০, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ধারামতে এই অর্থদণ্ড কারাদণ্ড ও মামলা করা হয়।






