মাদারীপুর ডাসারের পূর্ব কমলাপুরে একটি মাদরাসা ভবনের ছাদ থেকে পড়ে লামিয়া আক্তার(৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ডাসার ইউনিয়নের কমলাপুর বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম এতিমখানা মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লামিয়া মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর গ্রামের ফারুক খলিফার মেয়ে।
ডাসার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই শিকদার বলেন, ‘চারতলা মাদরাসা ভবনের ছাদে খেলতে গিয়ে উপর থেকে পড়ে তৃতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি দুঃখজনক।‘
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’






