মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, ফ্রি চিকিৎসা শিবির, বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহাবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, এম আর ইসলাম, স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী সালাম, খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।