বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি ও অপতৎপরতার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
সংগঠনটির জেলা সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি শহরের ট্রাঙ্ক রোডসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের শুরুতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও এয়াকুব নবী, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।






