ফেনীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তার মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) উদ্ধার করা ৭০টি মোবাইল নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করে বাহিনীটি।
এ সময় ফেনীর পুলিশ সুপার মো: হাবিবুর রহমানসহ সংস্থাটির বিভিন্ন কর্মকর্তা ও উদ্ধার করা মোবাইলের মালিকরা উপস্থিত ছিলেন।
একইসাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মু: সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে- এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে ফেনী জেলা সাইবার সেলের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭০টি মোবাইল উদ্ধার করা হয়েছে। সম্প্রতি পুলিশের বিশেষ অভিযানে গত কয়েকমাসে প্রায় শতাধিক হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেয়া হয়েছে।






