আগামীকাল বুধবার (২১ মে) টাঙ্গাইলের সখীপুরে আসছেন ইসলামী বক্তা ও মোফাসসির মুফতি আমির হামজা।

সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর শাখা আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে বাদ আসর থেকে তিনি তাফসির পেশ করবেন।

সখীপুর উপজেলা আমির অধ্যাপক আল আমীনের সভাপতিত্বে বাদ জোহর থেকে শুরু হওয়া এ তাফসির মাহফিলে প্রধান অতিথি থাকবেন টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ।

তাফসির মাহফিল উদ্বোধন করবেন জামায়াতের টাঙ্গাইল জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান।

এছাড়াও এতে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরে বাংলা নগর থানা, ঢাকা মহানগর উত্তরের আমির আব্দুল আউয়াল আযম, বিশিষ্ট সমাজসেবক জাকারিয়া মোমেন।