জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফেনীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শহীদ পরিবার ও আহত যোদ্ধারা।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শহরের ট্রাংক রোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।
ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমির মুফতি আব্দুল হান্নান, এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, ইসলামী আন্দোলনের সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি এস এম সালাউদ্দিন মামুন, শহীদ শ্রাবণের মা ফাতেমা আক্তার ও জুলাইয়ে আহত নাহিদুল ইসলাম।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম, আব্দুল কাইয়ুম সোহাগ, আব্দুল আজিজ, আহত ইকরাম মাসুদ খান পারভেজ, আরমান হোসেন প্রমুখ অংশ নেন।






