মোখলেছুর রহমান, কালুখালী, (রাজবাড়ী)
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়োকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) রাতে রাজবাড়ী শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি মাছপাড়া ইউনিয়ন পরিষদে একাধিক বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলন বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। পাংশা থানার রিকুইজিশনের ভিত্তিতে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি রাজবাড়ী সদর থানার হেফাজতে রয়েছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুর রহমান বলেন, পাংশা থানার অনুরোধে শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, সাইফুল ইসলাম বুড়োর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।



