ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে খালগুলো পুনরুদ্ধারের দাবিতে শহীদ মিনার প্রাঙ্গনে ‘আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান’ স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন করেছে।
বুধবার (৯ জুলাই) অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরীর সভাপতিত্বে ও লায়ন প্রভাষক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি উদ্বোধন করেন মাহবুব উল হক পেয়ারা ও ফাউন্ডেশনের সমন্বয়ক ইমন উল হক।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জে এস ডি জেলা সেক্রেটারি অ্যাডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্ছু, এবি পার্টির ফেনী জেলা সাধারণ সম্পাদক ফজলুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনীর সাবেক সভাপতি মাওলানা মিল্লাত, জেলা যুবদলের সদস্য মাঈন উদ্দিন পাটোয়ারী, পৌর কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব রেজাউল করিম সুজন, সংস্কারবাদী পার্টির জেলা সমন্বয়কারী অধ্যাপক সৈয়দ হাবিবুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস ফেনী জেলার সভাপতি অধ্যাপক ফারুক আহমাদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ফেনী জেলা সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা আব্দুস সালাম, সদস্য আব্দুল বারিক, আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া শামীম, রবিউল হক মিটু খান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে ফেনীর দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধারের দাবি জানান এবং জলাবদ্ধতা নিরসনে নাগরিক সংলাপ করার আহ্বান জানান।



