ডেমরা (যাত্রাবাড়ী) সংবাদদাতা

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ-সদস্য (এমপি) পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ঢাকায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর দোলাইরপাড়ের একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

থানা আমির মো: জাকির হোসেনের পরিচালনায় সম্ভাব্য প্রার্থী জয়নুল আবেদীন বলেন, বিগত ৫৪ বছরেও এ দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। যারাই ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতি করেছে। ফ্যাসিষ্ট হাসিনা সরকার দেশটাকে তলাবিহনি ঝুড়িতে পরিণত করে দিয়েছে। মানুষের ব্যংকের আমানত লুট করে নিয়ে বিদেশ পাচার করে দিয়ে নতুন করে টাকা ছাপিয়েছে। যা বিশ্বের কোথাও এমন নজির নেই। ব্যাংকগুলো আজ বাংলাদেশ ব্যাংক ছাড়া চলতে পারে না। বাংলাদেশ জামায়াতে ইসলাম এ দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট কোন অন্যায় থাকবে না। ঢাকা ৪ আসনের জনগণ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে বাসিন্দাদের চাহিদা ও পরামর্শ মোতাবেক মানুষের কল্যাণে কাজ করব। এ আসনের জলাবদ্ধতা ও গ্যাস সঙ্কট দূর করব, সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আসন উপহার দেয়ার কথাও বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি প্রেস ক্লাবের সভাপতি মো. খোরশেদ আলম শিকদার, সাধারণ সম্পাদক শহিদুল্যাহ গাজী, শফিক আহমেদ চৌধুরী, স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আকাশ প্রমুখ।