সালমা আক্তার নামে এক গৃহবধু মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর সদরের বিএম হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দিয়েছেন।
সোমবার বিএম হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাক্তারগণ অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম দেন। নবজাতকের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সালমা আক্তার চাঁদপুর এলাকার বাসিন্দা।
বিএম হাসপাতাল সূত্রে জানা গেছে, সালমা আক্তার চাঁদপুরে আল্টার মাধ্যমে জানতে পারেন যে তিনি তিনটি বাচ্চা গর্ভধারণ করেছেন। পরবর্তীতে সালমার প্রসব বেদনা উঠলে পরিবারের লোকজন তাকে বারইয়ারহাট পৌরসভার বিএম হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারা পরীক্ষা নিরিক্ষা করে দেখেন সামলার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে। পরবর্তীতে অস্ত্রোপচারের মাধ্যমে রাতে তিনটি বাচ্চা প্রসব করান। নবজাতকের মধ্যে দুটি ছেলে ও একটি কন্যা শিশু রয়েছে। শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা ৪ ঘণ্টা এনআইসিইউতে অবজারভেশনে রেখে মায়ের কাছে হস্তান্তর করেন। মা ও তিন সন্তান সুস্থ রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: ওসমান গনি রাহাত জানান, নবজাতকগুলো ও মা সুস্থ রয়েছে। সবাইকে মায়ের সাথে রাখা হয়েছে।






