ফেনীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে শহরের হাসপাতাল মোড়ে বুথ স্থাপন করে দাওয়াতি কার্যক্রম চালানো হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) পৌরসভার ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পৃথক চারটি বুথের কার্যক্রম উদ্বোধন করেন দলটির জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি মাওলানা আবদুল হান্নান।

তিনি হাসপাতালের চিকিৎসক, রোগীসহ সর্বসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ করেন। এসময় শহর আমির নজরুল ইসলামসহ ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শহর আমির নজরুল ইসলাম জানান, প্রতিটি বুথে পরিচিতিসহ বিভিন্ন প্রকাশনা রাখা হয়েছে। পথচারীসহ আশপাশের ব্যবসায়ীরা আগ্রহী হয়ে সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষন করেন। অনেকে আগ্রহ সহকারে সহযোগী ফরম পূরণ করছেন।

গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। পর্যায়ক্রমে শহরের অন্য জনগুরুত্বপূর্ণ স্থানে বুথ স্থাপন করা হবে।

এসময় মুফতি আবদুল হান্নান বলেন, ‘জাতির যেকোনো দুর্যোগে জামায়াত সবসময় অগ্রভাগে থাকে। ৫ আগস্ট এবং বন্যা পরবর্তী মানুষের পাশে ছিল। দেশকে এগিয়ে নেয়ার জন্য স্বত:স্ফূর্তভাবে জামায়াতে ইসলামীকে সমর্থন দিন। আল্লাহর দাসত্ব ও রাসুলের (সা:) আনুগত্য, কথা-কাজের গরমিল পরিহার করে খাটি পূর্ণ মুসলিম এবং সমাজ থেকে সবাই ঐক্যবদ্ধভাবে জুলুম-অত্যাচারের অবসান ঘটিয়ে ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার উদ্দেশ্যে গণসংযোগ পক্ষ চালানো হচ্ছে।‘

তিনি আরো বলেন, ‘ন্যায়, ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে খুন, গুম, সন্ত্রাস, চাঁদাবাজী, লুটপাট, অপহরণ, শোষন-বঞ্চনামুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে কাজ করতে হবে। জামায়াত সম্পর্কে ১৯৭১ এর পর থেকে মিথ্যা অপবাদ দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কারা যুদ্ধাপরাধী, উগ্রবাদি, জঙ্গি সেটি জাতির সামনে প্রমাণিত হয়েছে। অসংখ্য ছাত্র-জনতা জীবন দিয়ে কথা বলার অধিকার এনে দিয়েছে।’