চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বেইজিং চলতি বছরের শেষ নাগাদ বিশ্বকে কোভিড-১৯ মোকাবেলায় মোট ২০০ কোটি ডোজ ভ্যাকসিন দেয়ার চেষ্টা করবে।
মঙ্গলবার চীনের গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সাধারণ আলোচনায় ভিডিও বার্তার মাধ্যমে দেয়া এক বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট এমন কথা বলেন।
সূত্র : বাসস






