পাকিস্তান পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের আগে বিদেশী ষড়যন্ত্র ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। শনিবার এমন তথ্য প্রকাশ করেছে আল-জাজিরা।

পাকিস্তান পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার জন্য তার বিরুদ্ধে যে বিদেশী ষড়যন্ত্র চলছে তা নিয়ে আলোচনা হবে।

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের আগেই এ বিদেশী ষড়যন্ত্র ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল চায় দূতাবাসের মাধ্যমে আসা ওই বিদেশী হুমকি ও ষড়যন্ত্র বিষয়ক চিঠির বক্তব্য প্রমাণ করতে। কারণ, এ চিঠির মাধ্যমে পাকিস্তানকে হুমকি দেয়া হয়েছে।

তিনি আরো বলেছেন, আমরা সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আয়োজিত এ অনাস্থা ভোটকে প্রতিরোধ করব।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের বিরোধী দলগুলোর সাথে ষড়যন্ত্র করে যুক্তরাষ্ট্র তাকে সরিয়ে দিতে চাইছে। এ কারণেই অনাস্থা ভোটের আয়োজন করা হয়েছে। 

সূত্র : আল-জাজিরা, ডন