কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বালিকাদের ফুটবল প্রতিযোগিতায় বড়ভিট বন্ধু শিশু ফুটবল দলকে তিন শূন্য গোলে হারায় শিমুলবাড়ী বন্ধু শিশু ফুটবল দল। পরে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে, ইমপাওয়ারিং গার্লস অ্যান্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রজেক্টের সৌজন্যে এ আসর। প্রধান অতিথি ছিলেন মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সিএসও প্রতিনিধি অনিল চন্দ্র রায়, মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর ও স্টপভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেনের সভাপতি নার্গিস আক্তার। ইউএসএস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার আবদুল কুদ্দুস সরকার, এডমিন অফিসার মাহফুজা ওয়ারেশি প্রমুখ।



