ভোলার লালমোহনে মেজর হাফিজ উদ্দিন আহমদ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে রামগঞ্জ ফুটবল একাদশ। নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে তারা ৫-৪ গোলে হারায় চরফ্যাসন ফুটবল একাদশকে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি বলেন, দীর্ঘ দিন পর সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। খেলাধুলায় মানুষের মনকে বিকাশিত করে, খেলাধুলার মধ্যে থাকলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকেন আমাদের সন্তানরা।



