আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে মহাকালের পাতা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐহিত্যবাহী হাডুডু খেলা। বাংলাদেশের জাতীয় খেলাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে এ ঐতিহ্যবাহী খেলাটি।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলায় শত শত মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। জনপ্রিয় হাডুডু খেলার ঐতিহ্য স্মরণে এ খেলার আয়োজন করেছে স্থানীয় যুবসমাজ।
১৬ নভেম্বর শনিবার রাতে খেলাটি অনুষ্ঠিত হয়।



