কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গজারিয়া যুব সমাজের উদ্যোগে মাদক প্রতিরোধে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে। ট্রাইব্রেকারে ১-০ গোলে রুবেল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাদেক ফুটবল একাদশ। পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম ইমরান হাছান।