ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার। ১০টি দল নিয়ে শুরু এই টুর্নামেন্ট।



