বগুড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের ফুলবাড়ী উত্তরপাড়ায় জামায়াতে ইসলামী যুব বিভাগ আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে গত পরশু দুপচাচিয়াকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বারপুর যুব সঙ্ঘ। যুব বিভাগের সভাপতি ছামসুল আলম নাহিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন মালতিনগর সাংগঠনিক থানা আমির অধ্যাপক আব্দুস সালাম তুহিন, বাঘোপাড়া সাংগঠনিক থানা আমির অধ্যক্ষ ইকবাল হোসেন, ফুলবাড়ী সাংগঠনিক থানা আমির অ্যাডভোকেট শাহিন মিয়া, জামায়াত নেতা ডা: আবু বক্কর সিদ্দিক, নামিরুল হক জর্জিস, আরিফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, জহুরুল ইসলাম, ডা: লিয়াকত আলী প্রমুখ।