ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নে আইয়ুব আলী শিক্ষা কমপ্লেক্স মাঠে এর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। উপস্থিত ছিলেন আহ্বায়ক বিল্লাল হোসেন খান। উদ্বোধনী খেলায় শিশির বিন্দু ক্রিকেট অ্যাকাডেমি (১৯০/৬) ২৯ রানে বাড্ডা বয়েজ ক্লাবকে (১৬১) রানে হারায়।



